যৌথ বাহিনী অপারেশনে গেলে দু'একজন গুলিবিদ্ধ হবেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুলিশের সদস্যরা এখনো কাজে যোগ দেননি, তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট

2024-10-01T15:29:30+00:00
2024-10-01T15:42:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যৌথ বাহিনী অপারেশনে গেলে দু'একজন গুলিবিদ্ধ হবেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৩:২৯ পিএম  আপডেট: ০১.১০.২০২৪ ৩:৪২ পিএম  (ভিজিট : ৫৬১)
X

পুলিশের সদস্যরা এখনো কাজে যোগ দেননি, তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা যোগ দেয়নি, তাদেরকে আমরা ক্রিমিনাল হিসেবে দেখব। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জাহাঙ্গীর আলম।

আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন পদমর্যাদার অন্তত ১৮৭ পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি বলে গত ১৭ সেপ্টেম্বর এক বার্তায় জানিয়েছিল পুলিশ সদর দপ্তর। কাজে না ফেরা এই পুলিশ সদস্যদের কেউ কেউ আত্মগোপনে রয়েছেন। অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায়।

শীর্ষ পর্যায়ের অন্তত ২৩ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। ক্ষমতার পালাবদলের মধ্যে আত্মগোপনে ছিলেন তারা। সরকার পতনের পর দেশজুড়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আক্রমণের শিকার হতে থাকেন পুলিশ সদস্যরা। আগুন দেওয়া হয় থানা ও পুলিশের স্থাপনায়। লুট করা হয় অস্ত্র ও গোলাবারুদ।

আন্দোলনের মধ্যে মানুষের ব্যাপক সেই ক্ষোভের সময় পুলিশের বেশির ভাগ সদস্য কাজে ফেরেননি। পরে কর্মবিরতিতে যায় পুলিশ। তাদের অনুপস্থিতিতে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। আন্দোলন শেষে পুলিশ কাজে ফিরলেও হারানো সেই মনোবল ফেরেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান চলছে, গুলিতে প্রাণহানিও ঘটেছে, এগুলো বিচারবহিভূত হত্যাকাণ্ড কিনা– এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অপারেশনে গেলে দু'একজন গুলিবিদ্ধ হবেই।”

এসময় তিনি যৌথ বাহিনীর অভিযানে গুলিতে প্রাণহানির বিষয়ে জানতে চান, তখন পাশ থেকে একজন বলে দেন- ‘সংঘর্ষের মধ্যে’ মৃত্যু হয়েছে। 

সেখানে উপস্থিত শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাখ্যা জানারও প্রয়োজন রয়েছে।

আইনশৃঙ্খলা সংক্রান্ত এই সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য অঞ্চলে যেসব ঘটনা ঘটছে, সেগুলোর ব্যাপারে সরকারের কঠোর নজরদারি রয়েছে। ইউপিডিএফ এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে। তারা বাইরে থেকেও অস্ত্র পাচ্ছে। এগুলোর ব্যাপারে সরকার কাজ করছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা খুব ভালো এটা বলা যাবে না, তবে সন্তোষজনক বলা যায়। ধীরে ধীরে উন্নতি হচ্ছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy