ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সহযোগিতায় শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির

2024-10-01T16:29:29+00:00
2024-10-01T16:29:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৪:২৯ পিএম   (ভিজিট : ৩৯২)
X

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সহযোগিতায় শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘শেখ হাসিনা ভারতের গোয়েন্দা সংস্থার ওপর নির্ভরশীল ছিলেন। তিনি জানেন তাকে ‘র’ ক্ষমতায় টিকিয়ে রাখবে। এ জন্য কেউ ভারতের বিরুদ্ধে টু শব্দ করলে তার রক্ষা ছিল না।’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশা চালক সাইফুল ইসলামকে নতুন রিকশা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। 

রিকশার জন্য অর্থসহযোগিতা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।

রিজভী বলেন, ‘শেখ হাসিনার উপহার গণতন্ত্রের কথা বললে হাত পা ভেঙে দেওয়া, গুম-খুনের শিকার হওয়া। শেখ হাসিনার গুম থেকে এমপি, ওয়ার্ড কাউন্সিলর কেউ রেহাই পাননি। এতো দুর্নীতি-লুটপাট করেছেন কাউকে টু শব্দ পর্যন্ত করতে দেননি। শেখ হাসিনা হয়তো জানতেন কোনোদিন পালিয়ে যেতে হতে পারে। তাই তার কাছের আত্মীয় ও লোকদের দিয়ে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন।’

তিনি বলেন, ‘বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগ। শেখ হাসিনা মেধাবীদের কখনো পছন্দ করতে না। ছাত্রলীগকে দিয়ে মেধাবীদের প্রাণ নিতেন। কারণ মেধাবী দেশ চালাবে এটা হাসিনার পছন্দ নয়।’

অন্তর্বতী সরকারের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, ‘আপনাদের ভয় কিসের? আপনারা এখনো হাসিনার দোসরদের কেনো ধরছেন না? পদচ্যুত করছেন না কেনো?  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলুপ্ত করেছে না কেনো? এরাই তো খুনি-গুন্ডা। এদের হাত দিয়ে শহিদ হয়েছেন আমাদের ছাত্র-জনতা।’

রিজভী বলেন, ‘পতিত স্বৈরাচারীর ষড়যন্ত্রের সুতা এখনো আছে। তার দোসররা একটি করে সুতা পাকাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আওয়ামী দোসররা ওত পেতে বসে আছে। এরা প্রভুদের নিয়ে যতই ষড়যন্ত্র করুক কোনো কাজে আসবে না। জনগণ এই ষড়যন্ত্র রুখে দেবে।’ 

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন প্রমুখ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy