শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল মঙ্গলবার (১

2024-10-02T10:37:09+00:00
2024-10-02T10:37:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১০:৩৭ এএম   (ভিজিট : ১৩৭)
X

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অপর তিন জন হলেন, সাবেক ক্রীড়া সচিব মেজবাহ, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনান।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ ও মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।’






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy