শিবিরের প্রশংসায় পঞ্চমুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। যেখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মহিউদ্দিন খান। যার একাডেমিক

2024-10-02T21:03:44+00:00
2024-10-02T21:03:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবিরের প্রশংসায় পঞ্চমুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৯:০৩ পিএম   (ভিজিট : ৯৯৮)
X

পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। যেখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মহিউদ্দিন খান। যার একাডেমিক রেজাল্ট ঘিরে চলছে নানা আলোচনা। 

শিবিরের এই নেতাকে নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের হাত থেকে আন্দোলনকারী ছাত্রদের বাঁচাতে গিয়ে পুলিশের হামলার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন মোনামিও।
বুধবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের কমেন্টে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমাদের ছাত্র মুহি (মহিউদ্দিন খান)। যদি মুহি শিবির হয়ে থাকে, তাহলে শিবির ভালো।’
তার এই কমেন্টের পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই পোস্ট দিতে থাকেন। যদিও বিষয়টি ব্যাখ্যা করে একটি পোস্ট দিয়েছেন ঢাবি প্রভাষক শেহরীন আমিন মোনামি।
তিনি লিখেন, আমি আশা করব এবং সেই সাথে অনুরোধও যেন আমার কোনো বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা না হয়। কারণ একজনের লিখিত কমেন্ট/শব্দ/বক্তব্য চাইলেই যে কোনোভাবে উপস্থাপন করা যায়। আমি চাইবো আমাকে যারা জানেন, চেনেন তারা যেন বিভ্রান্ত না হয়।
তিনি আরও লিখেন, সম্প্রতি আমার একটা বক্তব্য নিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমি আমার দিক থেকে বিষয়টা ব্যাখ্যা করার তাগিদ অনুভব করছি। আমার কোন শিক্ষার্থী কী সংগঠন করে বা কোন মতাদর্শের সেটা আমার কাছে কখনো মুখ্য নয়। 
মোনামি লিখেন, আমার কোন শিক্ষার্থী কী সংগঠন করে আমি ওটা নিয়ে কোনো চিন্তাও করি না। ব্যক্তিগতভাবে আমি নিজেও কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে জড়িত নই।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy