সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা

2024-10-06T19:40:12+00:00
2024-10-06T19:40:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৭:৪০ পিএম   (ভিজিট : ১৭৯)
X

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে।

সাবের হোসেন চৌধুরী সর্বশেষ সংসদে রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন। মন্ত্রিসভায় তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

তিনি ২০০১-২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হিসেবে ঢাকা বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy