সেতু বিভাগের সচিব হলেন ফাহিমুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সেতু বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফাহিমুল ইসলাম। একই

2024-10-07T11:44:54+00:00
2024-10-07T11:44:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেতু বিভাগের সচিব হলেন ফাহিমুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১১:৪৪ এএম   (ভিজিট : ৯৭)
X

সেতু বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফাহিমুল ইসলাম। একই সঙ্গে তাকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেনকে গত ১৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

এর আগে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করা হয়। রোববার (৬ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy