প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে পাওনা প্রথম মাসের বেতন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন যুব

2024-10-07T12:08:36+00:00
2024-10-07T12:08:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১২:০৮ পিএম   (ভিজিট : ১৩০)
X

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে পাওনা প্রথম মাসের বেতন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত ২২ আগস্ট এ ঘোষণা দেন তিনি। দেওয়া সেই কথা রেখেছেনও আসিফ মাহমুদ।

গতকাল রোববার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ জানান, প্রথম মাসের বেতনের টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন তিনি।

আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব।

বর্তমানে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে। দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধ ভাবে সকল দুর্যোগ, সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানাই।

উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেন ১৬ জন উপদেষ্টা। এই উপদেষ্টাদের মধ্যে অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy