রোববার দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রোববার বঙ্গভবনে দেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন

2024-10-10T10:05:40+00:00
2024-10-10T10:05:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোববার দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১০:০৫ এএম   (ভিজিট : ৮৬)
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রোববার বঙ্গভবনে দেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘রাষ্ট্রপতি তার স্ত্রী ডা. রেবেকা সুলতানাকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।’

ধর্মীয় উৎসব সমাজে সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধি করে: তথ্য উপদেষ্টা
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

কূটনীতিক, হিন্দু সম্প্রদায়ের সিনিয়র সাংবাদিকসহ প্রায় এক হাজার ব্যক্তিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হবে।
বাবু/এসআর 







Loading...
Loading...


এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy