‘মামলা করতে কুষ্টিয়া এসেছি, প্রথম আসামি হবে হাসিনা’

ইবি প্রতিনিধি

রাজনীতি

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাথে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

2024-10-10T14:21:13+00:00
2024-10-10T14:21:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘মামলা করতে কুষ্টিয়া এসেছি, প্রথম আসামি হবে হাসিনা’
ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২:২১ পিএম   (ভিজিট : ৩৩১)
X

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাথে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় টিএসসিসির করিডোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আমার দেশ পত্রিকার সম্পাদক সাংবাদিক ড. মাহমুদুর রহমান বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষের কাঁধে চেপে বসা এক জালিম শাসকের পতন ঘটেছে। আমি বলেছিলাম শেখ হাসিনার আমলে আদালত থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এটা লেখার কারণে আমাকে কারাবরণ করতে হয়। আজ ১৪ বছর পরে বাংলাদেশের জনগণ বুঝতে পারছে, আমি সেটা বলেছিলাম সঠিক ছিল।

তিনি আরও বলেন, আমি মামলা করার জন্য কুষ্টিয়ায় এসেছি। আমার মামলার ১ নম্বর আসামি হবেন শেখ হাসিনা। মামলার পর মামলার ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমি দাবি জানাবো।

তিনি বলেন, শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এদেশের শিক্ষার্থীদের বিপ্লব সফল হয়েছে। আমি বাংলা ভাষাভাষী বিদেশীদের মধ্যে এবার যে একতা দেখতে পেরেছি, তা পূর্বে কখনো দেখিনি। বিদেশ থেকে বলা হয়েছিল যতদিন এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আছে, ততদিন কোন প্রবাসী দেশে টাকা পাঠাবেন না। তারা সব বন্ধ করে দিয়েছিল, এখন প্রবাসীরা দ্বিগুণ উৎসাহে রেমিট্যান্স পাঠাচ্ছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, এবি পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এস এম সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy