৫ আগস্ট পুলিশ সদস্যদের হত্যার ঘটনায় ব্যবস্থা নিচ্ছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিগত সরকারের পতনের দাবিতে আন্দোলনের সময় যে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে, সেসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

2024-10-12T19:14:18+00:00
2024-10-12T19:14:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৫ আগস্ট পুলিশ সদস্যদের হত্যার ঘটনায় ব্যবস্থা নিচ্ছে ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৭:১৪ পিএম   (ভিজিট : ২৭৬)
X

বিগত সরকারের পতনের দাবিতে আন্দোলনের সময় যে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে, সেসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ডিসি সরোয়ার জাহান।

আজ শনিবার (১২ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন সরোয়ার জাহান।

ডিএমপির রমনা বিভাগের ডিসি সরোয়ার জাহান বলেন, ৫ আগস্টের আগে আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলো ঊর্ধ্বতনের নির্দেশমতো ক্লোজ করা হয়েছে। তবে যেগুলো হত্যা মামলা, সেগুলো এখনো রুজু হচ্ছে। কারণ, ডিএমপি কমিশনার বলেছিলেন, যেগুলো হত্যা মামলা সেগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

গত মাসে শুধু রমনা বিভাগেই ১৩৫ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি বলেন, গত মাসে বিভিন্ন কারণে আমার ডিভিশনে ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। এই তালিকায় যুবলীগ, আওয়ামী লীগের পদধারী ব্যক্তিরাও আছেন। এমনকি, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। তাকে ছাত্রজনতার আন্দোলনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সরোয়ার জাহান বলেন, আসলে পলিটিক্যাল আইডেন্টিটা তো এখানে মুখ্য নয়, যারা অপরাধ করেছে, তারা আমাদের চোখেও অপরাধী।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy