ছাত্রজনতার আন্দোলনে ‘একমাত্র মাস্টারমাইন্ড’ তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ছাত্রজনতার আন্দোলনের একমাত্র ‘মাস্টারামাইন্ড’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।আজ শনিবার

2024-10-12T20:51:59+00:00
2024-10-12T20:51:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ছাত্রজনতার আন্দোলনে ‘একমাত্র মাস্টারমাইন্ড’ তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৮:৫১ পিএম   (ভিজিট : ৬০২)
X

ছাত্রজনতার আন্দোলনের একমাত্র ‘মাস্টারামাইন্ড’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় দেওয়া বক্তব্যে এমন দাবি করেন শামসুজ্জামান দুদু।

দুদু বলেন, এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন তারেক রহমান। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা করা দরকার সবই করেছেন। এটা যদি কাউকে ব্যাখ্যা করে বুঝাতে হয়, তাহলে একটু অসুবিধা আছে। ১৬ বছর ধরে হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। আর তারেক রহমান বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে রক্ষা করেছে।

যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন যত পিছিয়ে যাবে, সংকট তত তীব্র হবে। এ জন্য যত তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব হবে, তত তাড়াতাড়ি গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। যত তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব হবে, তত তাড়াতাড়ি নির্বাচিত সরকার দেশ পরিচালনায় তার উপযুক্ততা প্রমাণ করতে পারবে। সেদিকেই আমি সরকারকে আহ্বান করি।

এর আগে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়ে গত ২৪ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে মাহফুজ আলমকে ছাত্র-জনতার আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy