হজ নিবন্ধনের শেষ তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

আগামী বছর (২০২৫) সালে হজে যেতে ২৩ অক্টোবরের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।রোববার (১৩ অক্টোবর)

2024-10-13T15:52:54+00:00
2024-10-13T15:52:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হজ নিবন্ধনের শেষ তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ৩:৫২ পিএম   (ভিজিট : ১৭৪)
X

আগামী বছর (২০২৫) সালে হজে যেতে ২৩ অক্টোবরের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে জারি করা একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ এবং সার্ভিস কোম্পানির সাথে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর থেকে শুরু হবে।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তাঁবু বরাদ্দের ক্ষেত্রে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হবে। আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন শেষ না হলে, মিনা ও আরাফায় কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না।
 
তাছাড়া, যদি তাঁবু গ্রহণ এবং সার্ভিস কোম্পানির সাথে চুক্তি সম্পাদনে দেরি হয়, তবে হজযাত্রীদের জামারাহ থেকে অনেক দূরে পাহাড়ি এলাকা বা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হতে পারে। 

এতে হজযাত্রীদের সৌদি আরবের প্রখর রোদ ও গরমে দীর্ঘপথ হাঁটার কষ্টের সম্মুখীন হতে হবে। এ জন্য মন্ত্রণালয় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য হজযাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে।






Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy