ওয়াইজঘাটে বিসর্জন শুরু

জবি প্রতিবেদক

জাতীয়

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হতে চলেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।আজ রবিবার (১৩ অক্টোবর)

2024-10-13T18:13:19+00:00
2024-10-13T18:23:32+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ওয়াইজঘাটে বিসর্জন শুরু
জবি প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ৬:১৩ পিএম  আপডেট: ১৩.১০.২০২৪ ৬:২৩ পিএম  (ভিজিট : ১১৩)
X

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হতে চলেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 
আজ রবিবার (১৩ অক্টোবর) বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নেবেন দেবী দুর্গা। রাজধানীর ওয়াইজঘাটে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। ঢাকার বিভিন্ন স্থান থেকে দেবী প্রতিমাকে বিসর্জন দিতে এই ঘাটে জড়ো হচ্ছেন ভক্তরা।

সরেজমিন দেখা যায়, ঢাকের তালে নেচে-গেয়ে প্রতিমা নিয়ে ঘাটে আসছেন ভক্তরা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রতিমা বুড়িগঙ্গায় নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য। ঘাট এলাকা ব্যাপক নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ৭টি প্রতিমা বিসর্জন হয়েছে।

কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সদস্য এ সম্পর্কে বলেন, ‘দুপুর ১২টা থেকে এখন পর্যন্ত ৭টি প্রতিমা বিসর্জন হয়েছে। কেন্দ্রীয় পূজা বিসর্জনের র‌্যালি সাড়ে ৬টায় এখানে আসতে পারে। এরপর রাত ১টা পর্যন্ত বিসর্জন চলবে বলে আশা করছি।’

নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানিয়ে তিনি বলেন, ‘এখানে পুলিশ, নৌপুলিশ, সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য কাজ করছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে ড্রোন মোতায়েন করা হয়েছে। নদীতে সব জাহাজ, বাল্কহেড ও ট্রলার চলাচল বন্ধ করা হয়েছে। নৌ-পুলিশ নদী এলাকায় টহল জারি রেখেছে। এছাড়াও পুরো নদী ফ্লাশলাইট দিয়ে আলোকিত করার ব্যবস্থা করা হয়েছে। বিসর্জনের প্রতিটি নৌকায় একজন করে ডুবুরিও রাখা হয়েছে। কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে তার সব প্রস্তুতি রয়েছে। অন্য যেকোনও সময়ের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা প্রশংসনীয়।’

কোতোয়ালি থানার এসি ফজলুল হক বলেন, ‘কেন্দ্রীয়ভাবে এবার বিসর্জনের নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হচ্ছে। গুলিস্তান থেকে লালকুঠিঘাট, ওয়াইজঘাট পুরো এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে। পুলিশ ছাড়াও সেনাবাহিনী, ডিবি সতর্ক অবস্থানে রয়েছে। আশা করছি কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে শেষ হবে।’

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy