‘গণঅভ্যুত্থানকারী ছাত্রজনতাকে মামলা-গ্রেপ্তার-হয়রানি করা হবে না’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার বিরুদ্ধে কোনো মামলা বা হয়রানি করা যাবে না, এমন নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার (১৪

2024-10-14T14:49:08+00:00
2024-10-14T14:49:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘গণঅভ্যুত্থানকারী ছাত্রজনতাকে মামলা-গ্রেপ্তার-হয়রানি করা হবে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২:৪৯ পিএম   (ভিজিট : ৪৭৭)
X

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার বিরুদ্ধে কোনো মামলা বা হয়রানি করা যাবে না, এমন নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। 

এ গণঅভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন তাদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি করা হবে না।

এ ব্যাপারে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা পাশাপাশি কোনো ধরনের অসত্য তথ্য প্রদান করে কোনো সুবিধা অর্জনের বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy