পুত্র সন্তানের বাবা হলেন টাইগার পেসার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে দুর্দান্ত খেলছেন শরীফুল ইসলাম। বিশেষ করে শেষ কয়েক বছর ধরে জাতীয় দলের নিয়মিত পারফর্মার

2024-10-15T13:21:39+00:00
2024-10-15T13:30:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পুত্র সন্তানের বাবা হলেন টাইগার পেসার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১:২১ পিএম  আপডেট: ১৫.১০.২০২৪ ১:৩০ পিএম  (ভিজিট : ২১৪)
X

বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে দুর্দান্ত খেলছেন শরীফুল ইসলাম। বিশেষ করে শেষ কয়েক বছর ধরে জাতীয় দলের নিয়মিত পারফর্মার তিনি। সর্বশেষ ভারত সফরে টেস্টে বিশ্রামে থাকলেও ছিলেন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে।

দুঃস্বপ্নের সফর শেষ করে দেশে ফেরার পর সুঃসংবাদ পেলেন পঞ্চগড়ের এ পেসার। জানা গেছে পুত্র সন্তানের জনক হয়েছেন জাতীয় দলের বাঁহাতি এ পেসার।

পিতৃত্বের স্বাদ পাওয়ার পরপর ক্রিকেটীয় ব্যস্ততা বাড়বে শরীফুলের। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেবে বাংলাদেশ। দেশে মাসের শেষ দিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে ঢাকায় আসবে প্রোটিয়ারা।

ঘরের মাঠের এ সিরিজে তার ডাক পাওয়া অনেকটা নিশ্চিত। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা। এ ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে দল পেয়েছেন তিনি। চিটাগাং কিংসের হয়ে খেলবেন বাঁহাতি এ পেসার।

দীর্ঘদিন পর বিপিএলে ফেরার ফ্র্যাঞ্চাইজিতে এরই মধ্যে নাম লেখিয়েছেন সাকিব সাকিব আল হাসান, মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো তারকা ক্রিকেটাররা।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy