ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ছাত্রজনতার আন্দোলন চলাকালীন গণহত্যার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৫৬টি অভিযোগের ৫৪টিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি

2024-10-17T12:09:12+00:00
2024-10-17T13:44:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:০৯ পিএম  আপডেট: ১৭.১০.২০২৪ ১:৪৪ পিএম  (ভিজিট : ২১৫)
X

ছাত্রজনতার আন্দোলন চলাকালীন গণহত্যার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৫৬টি অভিযোগের ৫৪টিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চে বিচারকাজ শুরু হয়। 

এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে প্রবেশ করেন চেয়ারম্যানসহ তিন বিচারপতি।

চেয়ারম্যান হিসেবে ট্রাইব্যুনালে রয়েছেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। পাশাপাশি সদস্য হিসেবে আছেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মহিতুল হক এনাম চৌধুরী। মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রথম দিন কাজে যুক্ত হওয়ার পর ট্রাইব্যুনালে পৌঁছে যোগদানপত্রে সই করেন তারা।

আওয়ামী লীগ সরকার আমলে সংঘটিত গুম-হত্যা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন ঘিরে চালানো গণহত্যার বিচার করবে এই ট্রাইব্যুন্যাল।

আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান হয়। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy