যে কারণে দেশে ফেরা হচ্ছে না সাকিবের!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

দেশের মানুষের সামনে বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের আগ্রহে তাকে নিয়েই মিরপুর টেস্টের স্কোয়াড

2024-10-17T12:29:19+00:00
2024-10-17T14:11:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে দেশে ফেরা হচ্ছে না সাকিবের!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:২৯ পিএম  আপডেট: ১৭.১০.২০২৪ ২:১১ পিএম  (ভিজিট : ৩৮৯)
X

দেশের মানুষের সামনে বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের আগ্রহে তাকে নিয়েই মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিদায়ী টেস্ট খেলতে আমেরিকা থেকে দেশের উদ্দেশে নির্ধারিত সময়ে রওনাও করেছিলেন সাকিব। তবে এরই মধ্যে তার দেশে ফেরা একপ্রকার বন্ধ হয়ে গেছে। শঙ্কা জেগেছিল গতকাল (বুধবার) মধ্যরাতেই। 

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে দুবাইয়ে এসে যাত্রাবিরতি দেন সাকিব। নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনায় রেখে তার ঢাকায় আগমন আপাতত বন্ধ রাখা হয়। জানানো হয়েছিল, সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই কেবল দেশে পা রাখবেন সাকিব। মিরপুরে খেলবেন নিজের বিদায়ী টেস্ট। কিন্তু শেষ পর্যন্ত আসা হচ্ছে না সাকিবের। 

নিরাপত্তার কথা ভেবেই সাবেক এই অধিনায়ককে দেশে ফিরতে না করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। যদিও আজ বিকেল নাগাদ এ ব্যাপারে বিস্তারিত ঘোষণা আসতে পারে বিসিবির তরফে। তবে আপাতত যা খবর, দেশে ফেরা হচ্ছে না সাকিবের। তাই এক অর্থে, কানপুরে ভারতের বিপক্ষে টেস্টই সাকিব আল হাসানের সাদা পোশাকে শেষ ম্যাচ। 

এর আগে বিসিবির একাধিক সূত্রের সঙ্গে আলাপে নিশ্চিত হয়েছিল, দুবাইয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠকের পরেই মূলত সাকিবের দেশে না ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির বৈঠকে অংশ নিতে বিপিএল ড্রাফটের পরেই দুবাই গিয়েছিলেন বোর্ড সভাপতি। সঙ্গে ছিলেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। 

গতকাল মধ্যরাতেই যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসেই থামতে হয়েছে তাকে। এখান থেকেই ঢাকায় ফ্লাইট ধরার কথা থাকলেও আপাতত সেটা হচ্ছে না। শুরুতে নিরাপত্তা চাওয়া নিয়ে নানারকম অনিশ্চয়তা তৈরি হলেও সম্প্রতিই বাংলাদেশে ফেরার সবুজ সংকেত পেয়েছেন। সেই নরম সংকেত পেয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশে ফেরার সকল বন্দোবস্ত করে রেখেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। 

জানা গেছে, মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে বিগত কয়েকদিনের পরিস্থিতি সেইসঙ্গে অন্যান্য জটিলতার কারণেই এমন অবস্থায় দুবাইয়ে থামতে বলা হয়েছে তাকে।  

গত ১০ই অক্টোবর মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন বেশকিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী। সেখানে তারা দুই নম্বর গেটে সাকিবের ছবি টানিয়ে জুতাপেটা করেন। পরে স্টেডিয়াম এলাকাজুড়ে সাকিব বিরোধী গ্রাফিতি আঁকেন তারা। 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy