ভারত ‘বিগ ব্রাদারসুলভ’ আচরণ করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বিগ ব্রাদারসুলভ আচরণ করছে ভারত।শুক্রবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা

2024-10-18T14:57:37+00:00
2024-10-18T20:15:41+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ভারত ‘বিগ ব্রাদারসুলভ’ আচরণ করছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২:৫৭ পিএম  আপডেট: ১৮.১০.২০২৪ ৮:১৫ পিএম  (ভিজিট : ২২৮)
X

রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বিগ ব্রাদারসুলভ আচরণ করছে ভারত।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পতিত স্বৈরাচার বসে নেই। গতকাল (বৃহস্পতিবার) প্রতিবেশী দেশের একটা স্টেটমেন্ট দেখছেন, তারা স্পষ্ট ভাষায় বলেছে, শেখ হাসিনা ভারতে আছে। ভারতের সঙ্গে আমাদের প্রত্যার্পন চুক্তি আছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে তার বিষয়টি চলে আসতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া মানে খুনি ও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া।

তিনি বলেন, ভারতীয় হাইকমিশন থেকে যে বক্তব্য ফুটে উঠেছে সেটি বিগ ব্রাদারসুলভ। সেখান থেকে তাদের বেরিয়ে আসতে হবে।

রুহুল কবির রিজভী বলেন, আমরা এখনো স্বৈরাচারের হিংস্র থাবা থেকে মুক্ত হতে পারছি না। গতকাল হঠাৎ করে ৫০ থেকে ৬০টি জেলায় পল্লী বিদ্যুৎ বন্ধ করে দিয়ে শাটডাউন কর্মসূচি পালন করেছে। এরা কারা, আমরা কিন্তু প্রায় দিনই বলেছি স্বৈরাচারের দোসররা ভেতরে আছে, এরা কিন্তু নাশকতা করবে। আরইবি ও পল্লী বিদ্যুৎ সংস্থাটি গঠন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। 

গ্রামে-গঞ্জে আলো ছড়িয়ে দেওয়ার জন্য, কৃষি উৎপাদনের জন্য এক মহৎ উদ্যোগ নিয়ে গোটা জাতিকে আলোকিত করার উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান। যেহেতু এটি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন তাই এটি ধ্বংস করার জন্য স্বৈরাচার শেখ হাসিনা নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, একটি মহত উদ্দেশ্যকে সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) প্রতিষ্ঠা করেছেন তারেক রহমান। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কিংবা ঝড় জলোচ্ছ্বাসে সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়ায়। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy