শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি ফারুকের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শেখ হাসিনাকে অবিলম্বে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। শুক্রবার

2024-10-18T15:12:44+00:00
2024-10-18T15:12:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি ফারুকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩:১২ পিএম   (ভিজিট : ১৪৪)
X

শেখ হাসিনাকে অবিলম্বে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন এ দাবি জানান তিনি।

এসময় তিনি বলেন, ১৬ বছর বাংলাদেশকে মিথ্যার এক জগত বানিয়ে রেখেছিল শেখ হাসিনা। আওয়ামী লীগ দেশের গণতন্ত্রসহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগ কে বাংলাদেশের মানুষ আর চায়না।

তিনি আরও বলেন, তারেক রহমানের নামে থাকা সকল মামলা প্রত্যাহার করতে হবে। বাংলাদেশ কে নিয়ে ভারত কী করে সেটা এখনই দেখার সময় বলেও জানান ফারুক।

ফারুক বলেন, শেখ হাসিনা অহংকার করে বলেছিল পালাবেন না। কিন্তু তিনি পালিয়ে গেলেন। ওয়ান এলিভেনে হাসিনার হাত না থাকলে তারেক রহমান বিদেশে থাকত না বলেও মন্তব্য করেন তিনি।

বিলম্ব না করে শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। তিনি বলেন, বিশ্বজিৎকে খুঁচিয়ে মারা আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না।

জনপ্রতিনিধি ছাড়া দেশের সংকট সমাধান সম্ভব নয় দাবি করে ফারুক বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করতে চাইলে বিষদাঁত ভেঙে দেওয়া হবে। শেখ হাসিনাকে আদালতে আসতে হবে।

এ সময় তিনি বলেন, তারেক রহমানের নামে থাকা সকল মামলা প্রত্যাহার করতে হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy