রাজনীতি করেছে বলে সাকিব-মাশরাফি খু'নি?

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সাকিবের দুঃসময়ে পাশে দাঁড়ালেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ক্যারিয়ারের শেষ টেস্টে খেলতে সাকিব দেশে ফিরতে পারেননি। এ নিয়ে সামাজিক

2024-10-18T17:56:44+00:00
2024-10-18T17:56:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজনীতি করেছে বলে সাকিব-মাশরাফি খু'নি?
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৫:৫৬ পিএম   (ভিজিট : ২৪৫)
X

সাকিবের দুঃসময়ে পাশে দাঁড়ালেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ক্যারিয়ারের শেষ টেস্টে খেলতে সাকিব দেশে ফিরতে পারেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের মতামত জানালেন সালাউদ্দিন।

শুধু সাকিব নয়, সালাউদ্দিনের ফেসবুক স্ট্যাটাসে এসেছে মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের নামও। সবারই পাশে থাকলেন এই কোচ। তার সেই ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো পাঠকদের জন্য।

‘‘দেশের প্রতি দেশের মানুষের প্রতি কখনই এতো রাগ বা কষ্ট লাগেনি, আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কি কখনও নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাঁকে একটা সুযোগ দেয় উচিত, কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে। দয়া মায়া জিনিসটা আমাদের মধ্য থেকে উঠে গেছে।
একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে। আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য, তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না, রাজনীতি করছে বলে এরা খুনি? এদের সাথে মিশেছেন, এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করিয়েছে সেটা কি জানেন?

তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু। যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করছে তা কি দেখছেন? সাকিব যে আঙুলে চিড় নিয়ে বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য?
দেশ কে সবাই কম-বেশি ভালোবাসে, এদের ভালোবাসাটা হয়তো দেখা যায়ও না, এদের কাছ থেকে দেখেছি, এরা মানুষের উপকার ছাড়া কারো ক্ষতি করেনি। এরা খুনি না।

খুব কষ্ট পাচ্ছি এদেরকে মাঠ থেকে বিদায় নিতে দেখতে পাবো না। মানুষ কে মাফ করুন। আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দিবেন। আমরা সবাই কম বেশি অপরাধী। কাউকে সম্মান দিলে আপনি ও সম্মানিত হবেন।’’





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy