‘ছাত্রজনতার আন্দোলনে নিহত-আহতদের পরিবার আজীবন সহায়তা পাবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার বিরোধী আন্দোলনে নিহত-আহতদের পরিবার আজীবন সহায়তা পাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা

2024-10-19T21:16:07+00:00
2024-10-19T21:16:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘ছাত্রজনতার আন্দোলনে নিহত-আহতদের পরিবার আজীবন সহায়তা পাবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৯:১৬ পিএম   (ভিজিট : ২৫৩)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার বিরোধী আন্দোলনে নিহত-আহতদের পরিবার আজীবন সহায়তা পাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ শনিবার (১৯ অক্টোবর) কক্সবাজারের পেকুয়ায় ছাত্রজনতার আন্দোলনে নিহত ওয়াসিম আকরাম ও চকরিয়া ফাসিয়াখালীর আহসান হাবিবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এ কথা বলেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, “বর্তমান সরকার কারও প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করে না। যারা সত্যিকারের অপরাধী যারা মানুষ খুন করেছে দেশের টাকা লুট করে নিয়ে গেছে, তাদের প্রত্যেকের বিচার হবে। জাতি এই সরকারের কাছে তাই প্রত্যাশা করে। আন্দোলন নিহত ও আহত সবার পরিবার আজীবন সহায়তা পাবে।”

তিনি বলেন, “জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ ওয়াসিমদের জাতি চির দিন স্মরণ করবে। বর্তমান সরকার একটি জুলাই বিপ্লব ফাউন্ডেশন গঠন করবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে শহিদ এবং আহত পরিবার আজীবন সহায়তা পাবে। পরবর্তী সরকারও যাতে এই কার্যক্রম চলমান রাখে তা নিশ্চিত করা হবে।”

তিনি এ সময় নিহতদের পরিবারকে সরকার ঘোষিত ৩০ লাখ টাকা করে সহায়তা দেওয়ার কথাও পুর্নব্যক্ত করেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “জুলাই-আগস্টে আমাদের ভাইদের যারা খুন করেছে আহত করেছে, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে এবং তাদের যথাযথ বিচার করবে এই সরকার। ইতোমধ্যে অনেক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে।”

তিনি বলেন, “কেউ-ই আইনের ঊর্ধ্বে নন, বর্তমান সরকার দেশে একটি সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্যে সরকার সংস্কার কাজ করে যাচ্ছে।”





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy