জামায়াতের ৩ জনকে পিটিয়ে দাড়ি ছিঁড়ে ফেলল ছাত্রদল

পটুয়াখালী প্রতিনিধি

রাজনীতি

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ সদস্যকে পিটিয়ে আহত করা হয়েছে। ওই সময় একজনের মাথার পাগড়ী ও মুখের

2024-10-20T11:49:22+00:00
2024-10-20T11:49:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াতের ৩ জনকে পিটিয়ে দাড়ি ছিঁড়ে ফেলল ছাত্রদল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ১১:৪৯ এএম   (ভিজিট : ৯২৫)
X

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ সদস্যকে পিটিয়ে আহত করা হয়েছে। ওই সময় একজনের মাথার পাগড়ী ও মুখের দাড়িও ছিঁড়ে নিয়েছে হামলাকারীরা। 

গতকাল শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমীরাবাদ বাজারে এ ঘটনাটি ঘটে। হামলাকারীরা ছাত্রদল কর্মী বলে জানা গেছে।

আহত তিনজন হলেন- ওজিবুল্লাহ (৩৫), মো. নাঈম আবদুল্লাহ (৩০) ও আল-আমিন (২৮)।

জানা গেছে, শুক্রবার পবিত্র জুম্মায় মাওলানা মনিরুজ্জামান ওজিবুল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামিক দল এবং তার গুরুত্ব নিয়ে নারায়াণপাশা জামে মসজিদে আলোচনা করেন। ওই সময় কনকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল তাকে আলোচনা করতে বাধা দেন। বিষয়টি মসজিদেই সমাপ্তি ঘটে।

কিন্তু ওই একই বিষয় নিয়ে গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজ ও রাসেলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সঙ্গবদ্ধ দল আমীরাবাদ বাজারে জামায়াতের সদস্য ওজিবুল্লাহ নাঈম আবদুল্লাহ ও আল-আমিনকে একসঙ্গে পেয়ে তাদের উপর হামলা করে এবং দফায় দফায় পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy