লেবানন থেকে প্রথম দফায় ফিরছেন ৫৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে প্রথম দফায় ফেরত আসছেন ৫৪ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৭ জন

2024-10-20T12:04:23+00:00
2024-10-20T12:04:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লেবানন থেকে প্রথম দফায় ফিরছেন ৫৪ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ১২:০৪ পিএম   (ভিজিট : ১১৮)
X

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে প্রথম দফায় ফেরত আসছেন ৫৪ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৭ জন শিশু ও ৪৭ জন নারী-পুরুষ রয়েছেন। সব ঠিক থাকলে সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তারা দেশে পৌঁছাবেন।

গতকাল শনিবার (১৯ অক্টোবর) লেবাননস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় সময় রোববার (২০ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪ জন প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের শহর জেদ্দার উদ্দেশে রওনা হবেন। তারা আগামীকাল দিবাগত রাত ১টা ২০ মিনিটে জেদ্দায় অবস্থান করবেন। সেখান থেকে সোমবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসীরা ভিসা প্রক্রিয়ার অর্ধেক ফি পরিশোধ করেই দেশে ফিরতে পারবেন। এজন্য তাদের জেনারেল সিকিউরিটি দপ্তরে ৫৫ ডলার সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। এ ছাড়া অবৈধ প্রবাসীদের জরিমানা মওকুফ করেছে লেবানন সরকার।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, লেবাননে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৭০ হাজার থেকে এক লাখ। এর মধ্যে এক হাজার ৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি এক হাজার ৬২৩ জন আনডকুমেন্টেড। 

আইওএম ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদের জন্য সরকার ফ্লাইটের ব্যবস্থা করছে, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো আসতে পারবেন। আগামী ২২ অক্টোবর দ্বিতীয় দফায় ৫৮ জন ঢাকায় আসবেন বলে আশা করা যাচ্ছে।

প্রসঙ্গত, লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলার পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। অনেকেই আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এসব প্রবাসীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy