মিরপুরে সাকিব ভক্তদের মারধর করেছেন স্থানীয়রা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

গত কয়েকদিন ধরেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব ইস্যুতে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ হচ্ছে। রোববার সাকিবকে দেশে ফিরিয়ে

2024-10-20T15:44:30+00:00
2024-10-20T15:44:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মিরপুরে সাকিব ভক্তদের মারধর করেছেন স্থানীয়রা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৩২৩)
X

গত কয়েকদিন ধরেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব ইস্যুতে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ হচ্ছে। রোববার সাকিবকে দেশে ফিরিয়ে অবসরের সুযোগ দিতে লং মার্চের ঘোষণা দেন তার ভক্তরা।
 
এদিন দুপুর থেকে শ'খানেক লোক মিরপুর স্টেডিয়ামের সামনে জড়ো হন। তারা দীর্ঘক্ষণ ধরে মিছিল করতে থাকেন ও দুই নম্বর গেটের দিকে যাওয়ার চেষ্টা করেন। যদিও পুলিশ তাদের যেতে দেয়নি।

এরপর এক পর্যায়ে তারা পিছিয়ে যান। সংবাদ সম্মেলনের চেষ্টা করেন। কিন্তু এর মধ্যেই স্থানীয় কিছু লোক এসে সাকিব ভক্তদের ধাওয়া দেন ও মারধর করেন। পরে পুলিশও তাদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যান তারা।  

সাকিব ভক্তরা ছত্রভঙ্গ হওয়ার পর তার বিরোধীরা মিছিল শুরু করে। এ সময় ‘সাকিবের দুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দেন। মারামারির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি পুলিশ।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy