পলিথিন শপিং ব্যাগমুক্ত বাজারকে পুরস্কার দেয়া হবে: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে রাজধানীর পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং

2024-10-20T16:43:46+00:00
2024-10-20T16:43:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পলিথিন শপিং ব্যাগমুক্ত বাজারকে পুরস্কার দেয়া হবে: পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৪:৪৩ পিএম   (ভিজিট : ১২৫)
X

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে রাজধানীর পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মুক্ত বাজারকে পুরস্কার দেওয়া হবে। 

পলিথিন ব্যাগ উৎপাদন, পরিবহন, বিপনন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এর বিকল্প হিসেবে পাট ও চটসহ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা এই কাজে উদ্বুদ্ধ ও সহায়তা করবে।

সৈয়দা রিজওয়ানা হাসান ঢাকাস্থ পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে রবিবার অনুষ্ঠিত ব্যবসায়ী মালিক সমিতির সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, পলিথিন পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।  সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং আমরা চাই ব্যবসায়ীরা এ উদ্যোগে অংশীদার হোক।

পরিবেশ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (পদূনি) এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। উন্মুক্ত আলোচনা পর্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষণ করেন এবং উৎস বন্ধ সহ বিভিন্ন পরামর্শ দেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy