অনিয়ম দেখলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিন: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্যায়-অনিয়ম দেখলে প্রতিবাদ করতে না পারলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক

2024-10-20T17:33:11+00:00
2024-10-20T17:33:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অনিয়ম দেখলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিন: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৫:৩৩ পিএম   (ভিজিট : ৩৭০)
X

অন্যায়-অনিয়ম দেখলে প্রতিবাদ করতে না পারলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

রোববার (২০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সারজিস আলম বলেন, আপনাদের কাছে জাস্ট একটা ম্যাসেজ, অপরাধীরা যদি আবার পার পেয়ে যায়। আবার ১৬ বছরে যা করেছে সেই কাজগুলো করবে। আপনারা নতুন কোনো অপরাধ দেখলে প্রতিবাদ করবেন আর যদি করতে না পারেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দিন, প্রতিবাদ শুরু করুন।

তিনি বলেন, একটা দেশের সরকার যদি নিজেকে জনগণের সরকার ভাবত তাহলে ফ্যাসিস্ট কায়েম করত না। শুধু মাত্র ক্ষমতা ধরে রাখার জন্য করেছে। বুঝিয়েছেন দেশের জনগণের থেকে তার ক্ষমতা বড়। সেই জায়গায় ২৪ এর অভ্যুত্থান হয়েছে। 

স্বৈরাচার সরকার হটানো ছাত্র আন্দোলনে আমাদের ভাইদের কারও হাত নেই, কারও পা নেই, কারও চোখ নেই, কেউ পৃথিবীর আলো দেখবে না, আর কোনোদিন হাঁটতে পারবে না। শহীদের সংখ্যা ২ হাজারের মত। আহত হয়েছেন প্রায় ৪০ হাজারেরও বেশি।

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল আনাম মো আফতাবুর রহমান হেলালীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহীদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ বক্তব্য রাখেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy