রাজধানীতে ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের

2024-10-21T13:50:31+00:00
2024-10-21T18:17:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১:৫০ পিএম  আপডেট: ২১.১০.২০২৪ ৬:১৭ পিএম  (ভিজিট : ৬৯২)
X

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। আজ সোমবার (২১ অক্টোবর) গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
 
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের আলোকে তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যখন সমৃদ্ধির মহাসড়ক দিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলেছিলেন তখন পাকিস্তান সমর্থিত সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির-বিএনপি সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটতরাজ, মন্দির-গির্জা ভাঙচুর, সংখ্যালঘুদেরকে হত্যা, পুলিশ-আনসার হত্যা, আওয়ামী লীগের নেতা ও কর্মীদের হত্যা, সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, বিটিভিসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা করে ব্যাপক ক্ষতি সাধনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে জোর করে দেশত্যাগ করতে বাধ্য করে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেয়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। চেপে বসা অপশক্তির সরকার তাদের দোসরদের দিয়ে এই অসত্য মামলাগুলো করছে। 

তিনি আরও বলেন, বাঙালির মুক্তি আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে উচ্ছেদ করার অসৎ উদ্দেশে ‘চেপে বসা সরকার’ এসব নোংরামি করছে। আমরা জননেত্রী শেখ হাসিনাসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy