রাষ্ট্রদূত হলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকেসিনিয়র সচিব পদমর্যাদায়রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।তিন বছরের চুক্তিতে আজ সোমবার (২১ অক্টোবর) তাকে

2024-10-21T14:46:36+00:00
2024-10-21T21:05:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রদূত হলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ২:৪৬ পিএম  আপডেট: ২১.১০.২০২৪ ৯:০৫ পিএম  (ভিজিট : ১৯১)
X

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

তিন বছরের চুক্তিতে আজ সোমবার (২১ অক্টোবর) তাকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী সরকারি চাকরি আইন অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের নিমিত্ত তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

প্রসঙ্গত, অনলাইন নিউজ পোর্টাল জাস্ট নিউজ বিডির সম্পাদক মুশফিকুল ফজল আনসারী ২০১৪ সালের ডিসেম্বর মাসে দেশ ছাড়ার পর দীর্ঘ ১০ বছর বাংলাদেশে ফিরতে পারেননি। ছাত্রজনতার গণবিক্ষোভের ফলে শেখ হাসিনা সরকার পতনের পর গত ১২ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। এর আগে তিনি ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy