‘স্ববিরোধী’ বক্তব্য দেওয়ায় পদে থাকার যোগ্যতা হারিয়েছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেকপ্রধানমন্ত্রীশেখ হাসিনার পদত্যাগপত্র নিয়েরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন‘মিথ্যাচার’করেছেন উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন,

2024-10-21T16:06:14+00:00
2024-10-21T16:06:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘স্ববিরোধী’ বক্তব্য দেওয়ায় পদে থাকার যোগ্যতা হারিয়েছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৪:০৬ পিএম   (ভিজিট : ২৩৭)
X

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘মিথ্যাচার’ করেছেন উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে স্ববিরোধী বক্তব্য দিয়ে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন।

আজ সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইন উপদেষ্টা।

শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, তার এই পদে থাকার যোগ্যতা আছে কি না এ নিয়ে প্রশ্ন রয়েছে। উনি যদি তার বক্তব্যে অটল থাকেন তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, সুপ্রিমকোর্টের বিচারপতিরা মতামত দিয়েছেন। রাষ্ট্রপতি স্ববিরোধিতা করছেন। তার এ পদে থাকার আর অধিকার নাই। ভাষণে তিনি বলেছিলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আর এখন আড়াইমাস পরে এ কথা কীভাবে বলেন? তিনি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, ‘আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি’। 

কিন্তু আড়াই মাস পর সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, ‘তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ-সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই’। 

উল্লেখ্য, বাংলাদেশ সংবিধানের ৫৭ (ক) ধারা অনুযায়ী- দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy