দ্রুত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন: অন্তর্বর্তী সরকারকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন অন্তর্বর্তী সরকারকে

2024-10-21T17:08:30+00:00
2024-10-21T17:08:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্রুত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন: অন্তর্বর্তী সরকারকে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৫:০৮ পিএম   (ভিজিট : ১৮০)
X

জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।  তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেন।  

সোমবার (২১ অক্টোবর) শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদেন শেষে এসব কথা বলেন। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমদসহ অন্য নেতাদের দেশে আগমন উপলক্ষ্যে জিয়ার কবরে শ্রদ্ধা জানানো হয়।

আগামী সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে আসা প্রস্তাবের প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, আজকে অনেকে বলেন সংখ্যানুপাতিক অনুযায়ী নাকি সংসদে আসন থাকতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়া পর থেকে সংসদীয় আসন অনুযায়ী নির্বাচন হয়ে আসছে। এখানে কেউ চাইলে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চাপিয়ে দিতে পারবে না। এই বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে কোন প্রক্রিয়া নির্বাচন হবে।

সংবিধান অনুযায়ী যে নির্বাচন পদ্ধতি বাংলাদেশে আছে, সেটি অব্যাহত থাকবে বলে মনে করে বিএনপি— এমনটা জানিয়ে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে দেওয়া ৩১ দফায় লিখিত আছে, বিএনপি কী ধরনের সংস্কার চায়। সেই ৩১ দফা বাস্তবায়নে জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো দ্রুত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন।

দেশে গুজব রয়েছে আওয়ামী লীগ সভাপতি ভারতে একটি সমাবেশ করবে—এই বিষয়ে বিএনপির মন্তব্য কী জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ভারত একটি স্বাধীন দেশ। ভারত নিশ্চয় তার দেশকে অন্যদেশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য দেবে এটা আমরা মনে হয় না। ভারতের রাজনীতিবীদ ও সরকার এতো বোকা বলে আমি বিশ্বাস করি না। যারা এই ধরনের খবর ছড়াচ্ছেন তারা মাঠ গরম করার জন্য এইগুলো করছেন। বাস্তবে তারা মাঠে নামুক, দেখুক জনগণ তাদের গ্রহণ করে কিনা।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy