ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জনসম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার আশানুরূপ উন্নয়নে জনসম্পৃক্ততা ও

2024-10-21T21:09:17+00:00
2024-10-21T21:09:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জনসম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৯:০৯ পিএম   (ভিজিট : ১৭৮)
X

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার আশানুরূপ উন্নয়নে জনসম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে। ছাত্র-জনতাসহ নগরে বসবাসকারী জনসাধারণকে সচেতন এবং সম্পৃক্ত করার মাধ্যমে ট্রাফিক শৃঙ্খলার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। রাস্তায় চলাচলের ক্ষেত্রে যেমন গাড়ির চালক এবং ট্রাফিক পুলিশের দায়িত্ব রয়েছে, তেমনি নগরের অধিবাসীগণকেও ট্রাফিক আইন মেনে চলা একান্ত কর্তব্য। সে লক্ষ্যকে সামনে রেখে 'ট্রাফিক পক্ষ-২০২৪' পালন করা হচ্ছে। 

উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক আয়োজিত ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী 'ট্রাফিক পক্ষ-২০২৪' এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর পুলিশের সাথে ছাত্রজনতা, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার লোকজন তাদের শ্রম ও মূল্যবান পরামর্শে ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের চেষ্টা অব্যাহত রেখেছেন। ট্রাফিক বিভাগ বেআইনি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। তিনি বলেন, ডিএমপি'র ট্রাফিক ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন ও জনস্বল্পতা দূরীকরণে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহযোগিতায় এক হাজার স্বেচ্ছাসেবককে 'ট্রাফিক পক্ষ-২০২৪' চলাকালীন সময়ের জন্য ট্রাফিক বিভাগে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।  

উপদেষ্টা এসময় 'ট্রাফিক পক্ষ-২০২৪' পালনের মাধ্যমে ঢাকা মহানগরীর ট্রাফিক বিভাগের কাজে গতিশীলতা বৃদ্ধি ও ট্রাফিক ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। 

ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান এনডিসি'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এনডিসি, পিএসসি (অব.), যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং পুলিশ মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম এনডিসি।

বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সরকারের প্রতিটি অঙ্গকে সক্রিয় রাখতে তারুণ্যের শক্তি যে ভূমিকা রাখছে তা নিঃসন্দেহে অভূতপূর্ব। বর্তমান অন্তর্বর্তী সরকার তারুণ্যের সে শক্তিকে কাজে লাগাতে চায়। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজে লাগাতে অনুরোধ করেছিলাম যা আজ বাস্তবায়িত হতে যাচ্ছে। 

এর আগে 'ট্রাফিক পক্ষ-২০২৪' উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপি'র ট্রাফিক বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা-সহ আমন্ত্রিত অতিথি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy