রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বৃহস্পতিবারের (২৪ অক্টোবর) মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।আজ মঙ্গলবার

2024-10-22T17:45:20+00:00
2024-10-22T17:45:20+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৫:৪৫ পিএম   (ভিজিট : ২৩৬)
X

বৃহস্পতিবারের (২৪ অক্টোবর) মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। 

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এই দাবি জানান তিনি। সমাবেশে একই দাবি জানিয়েছেন আরেক সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে শহীদ মিনারে এই সমাবেশ ডাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকাল সাড়ে ৩টার দিকে সমাবেশ শুরু হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আপনার সময় শেষ হয়ে গেছে। ছাত্র-জনতা আর আপনাকে রাষ্ট্রপতি পদে দেখতে চায় না। হয় আপনি পদত্যাগ করুন, না হলে ছাত্র-জনতা বঙ্গভবন ঘেরাও করে হাসিনার মতো পালাতে বাধ্য করাবে। সব জায়গা থেকে স্বৈরাচারের দোসরদের বিদায় করতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।

ছাত্র-জনতার এই স্পিরিট নতুন বাংলাদেশ গঠনের আগ পর্যন্ত থাকবে উল্লেখ করে তারা বলেন, ৭২ এর ফ্যাসিবাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এছাড়াও আগামী এক মাসের মধ্যে নতুন করে সংবিধান রচনার উদ্যোগ গ্রহণের দাবি জানান জাতীয় নাগরিক কমিটির নেতারা।

বঙ্গভবনের সামনেও বিক্ষোভ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করছেন ছাত্রজনতা। তারা কর্মসূচি থেকে ঘোষণা করেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হবে। একই দাবিতে ইনকিলাব মঞ্চ নামের আরও একটি সংগঠন আন্দোলন করছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সাড়ে ৪টায় বঙ্গভবনের সামনে থেকে এই ঘোষণা করেন আন্দোলনকারীরা।

তারা বলেন, বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। আমরা চাই না তিনি রাষ্ট্রপতি পদে থাকুক। আমরা তাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি তিনি যেন রাষ্ট্রপতির পথ থেকে পদত্যাগ করেন। তিনি পদত্যাগ না করেন তাহলে আমরা জানি কিভাবে পদ থেকে সরাতে হবে। ২৪ ঘণ্টার আল্টিমেটামে কাজ না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলব।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy