সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফল পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় আটক

2024-10-24T14:43:19+00:00
2024-10-24T15:55:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ২:৪৩ পিএম  আপডেট: ২৪.১০.২০২৪ ৩:৫৫ পিএম  (ভিজিট : ১৪২)
X

ফল পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় আটক বাকি ২৮ শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিক্ষোভের ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছিল। এর মধ্যে ২৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি ২৮ জনকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, দুই মাস আগে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ করলে স্থগিত এইচএসসি-সমমানের পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয়েছিল শিক্ষা বিভাগ। ফল প্রকাশের পর এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে নতুনভাবে ‘বৈষম্যহীন’এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে গতকাল সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy