অভ্যুত্থানে নিহত পুলিশের সংখ্যা নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ছাত্রজনতার অভ্যুত্থানে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হওয়ার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দফতর। তারপরও গণঅভ্যুত্থানে নিহত পুলিশ

2024-10-25T17:56:17+00:00
2024-10-25T17:56:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অভ্যুত্থানে নিহত পুলিশের সংখ্যা নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানো হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৫:৫৬ পিএম   (ভিজিট : ২৯০)
X

ছাত্রজনতার অভ্যুত্থানে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হওয়ার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দফতর। তারপরও গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে এই তালিকার বাইরে কোনও পুলিশ সদস্যের নিহত হওয়ার ঘটনা ঘটলে প্রমাণ সরবরাহের আহ্বান জানানো হয়েছে।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে পাঠানো এক বার্তায় নিহত পুলিশের সংখ্যা ৪৪ জন বলে উল্লেখ করা হয়। এ ছাড়া নিহত ৪৪ পুলিশ সদস্যের বিস্তারিত পরিচয়সহ (নাম, পদবি, কোন ইউনিটে কর্মরত ছিলেন, ঘটনাস্থল ও মৃত্যুর দিনক্ষণ উল্লেখ) তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আমরা লক্ষ করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা ও ভুল তথ্য ছড়াচ্ছে।

বলা হয়েছে, গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা পুলিশ সদর দফতর প্রকাশ করেছে। পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যেসব অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হন, তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে থাকে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, যদি কেউ দাবি করেন, গণঅভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ সদস্য নিহত হয়েছেন, সে ক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy