সাহাবুদ্দিন গায়ের জোরে রাষ্ট্রপতির পদে বসে আছেন: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ঘরে সাপ রেখে দেশ নিরাপদ থাকতে পারে

2024-10-26T13:02:45+00:00
2024-10-26T19:09:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাহাবুদ্দিন গায়ের জোরে রাষ্ট্রপতির পদে বসে আছেন: কর্নেল অলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১:০২ পিএম  আপডেট: ২৬.১০.২০২৪ ৭:০৯ পিএম  (ভিজিট : ২০৮)
X

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ঘরে সাপ রেখে দেশ নিরাপদ থাকতে পারে না। মোহাম্মদ সাহাবুদ্দিন গায়ের জোরে রাষ্ট্রপতির পদে বসে আছেন বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

অলি আহমদ বলেন, ‘জনগণ অবৈধ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চায়। আর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো থাকবে কেন?’

তিনি আরও বলেন, ‘দেশদ্রোহিতার অভিযোগে আওয়ামী লীগকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া উচিত। দলটির নেতাদের বক্তব্য যেসব মিডিয়া প্রচার করবে, তাদের তালিকা তৈরি করতে হবে।’

জাতীয় নির্বাচন নিয়ে এলডিপির প্রেসিডেন্ট বলেন, ‘প্রয়োজনীয় সংস্কারের পরই একটা নির্বাচন দিতে হবে। কারণ, সংস্কার না হলে সব রাজনৈতিক দলের জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না।

তবে সংস্কারে অন্তর্বর্তী সরকার অনেকটাই ধীরগতি। তাই কাজে গতি আনার আহবান জানিয়েছেন অলি আহমদ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy