তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ভারত সিরিজে সব ম্যাচ হারার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও প্রথম ম্যাচে হেরেছে টাইগাররা। দলের মধ্যে আত্মবিশ্বাস

2024-10-26T13:07:25+00:00
2024-10-26T16:52:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১:০৭ পিএম  আপডেট: ২৬.১০.২০২৪ ৪:৫২ পিএম  (ভিজিট : ২৬০)
X

ভারত সিরিজে সব ম্যাচ হারার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও প্রথম ম্যাচে হেরেছে টাইগাররা। দলের মধ্যে আত্মবিশ্বাস এবং টিম স্পিরিটও খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না না। এমন করুণ অবস্থায় টাইগারদের নেতৃত্ব দিতে অপারগতা প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। 

ক্রিকবাজের প্রতিবেদন মতে, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বাংলাদেশ দলের নেতৃত্ব ছাড়াতে চাওয়ার কথা বিসিবিকে জানিয়েছেন শান্ত। তবে বোর্ড এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। বোর্ড প্রধান ফারুক আহমেদ দেশে ফিরলে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে ক্রিকবাজ।  

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, 'হ্যা, তিনি (শান্ত) আমাদের জানিয়েছে যে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত নন।' 

শান্ত নিজেও  কাছে স্বীকার করেছেন এই সিদ্ধান্তের কথা। তিনি বলেন, 'দেখা যাক কী হয়, কারণ আমি এখনও অপেক্ষা করছি প্রেসিডেন্টের কাছ থেকে উত্তর শোনার জন্য।' 
চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটের নেতৃত্ব তুলে দেয়া হয় শান্তর হাতে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকে অধিনায়ক রাখার পরিকল্পনা ছিল বোর্ডের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই এই দায়িত্ব থেকে সরে যেতে চান শান্ত। বিসিবির একজন পরিচালক শান্তকে তার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ক্রমাগত বুঝিয়ে যাচ্ছেন। তবে সেটা খুব একটা কাজে আসছে না।
 
বিসিবির আরেক পরিচালক জানিয়েছেন, যদি শান্তকে কোনোভাবে অধিনায়কত্ব করার জন্য রাজি করা সম্ভব না হয়, তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ওয়ানডে এবং টেস্টের অধিনায়কত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy