ছাত্রলীগের নেতাকর্মীরা কোথাও মিটিং-মিছিল করলেই ব্যবস্থা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আইজিপি ময়নুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে। তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই। কোথাও মিছিল করার চেষ্টা করলে

2024-10-26T20:28:59+00:00
2024-10-26T20:28:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রলীগের নেতাকর্মীরা কোথাও মিটিং-মিছিল করলেই ব্যবস্থা: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৮:২৮ পিএম   (ভিজিট : ১৮৪)
X

আইজিপি ময়নুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে। তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই। কোথাও মিছিল করার চেষ্টা করলে অন্যান্য নিষিদ্ধ সংগঠনের মতোই ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিষিদ্ধ করা হয়েছে অতীত কার্যক্রম বিশ্লেষণ করে। অপছন্দ করার কারণে তাদের নিষিদ্ধ করা হয়নি।

আজ শনিবার (২৬ অক্টোবর) রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইজিপি ময়নুল ইসলাম বলেন, একটা বেআইনি চর্চা শুরু হয়েছিল যে, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ছাত্রলীগ হিসেবে মাস্তানি করবে। হল দখল, চাঁদাবাজিসহ সব ধরনের অন্যায়-অপকর্ম করবে। এক পর্যায়ে ওরাই বিসিএস দিয়ে পুলিশ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আসবে। তাদের অনেক ক্ষমতা। তাদের একদিকে রাজনীতির ক্ষমতা, অন্যদিকে পুলিশ, প্রশাসনের ক্ষমতা। এই চর্চা বা ব্যবস্থাপনার সংস্কার করা না হলে যে সংস্কার শুরু হয়েছে তাতে ভালো প্রশাসন পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, কতিপয় বিপথগামী পুলিশ সদস্য জড়িত ছিল তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন মামলার আসামি ২১ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই বিপ্লবের মামলাগুলোকে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। ছাত্রজনতার বিরুদ্ধে দায়ের হওয়া কোনো মামলা থাকবে না। এ মামলাগুলোর চূড়ান্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আইজিপি বলেন, দীর্ঘ ১৫ বছরে বৈধভাবে অস্ত্র নিয়ে অবৈধভাবে ব্যবহার করেছে ফ্যাসিস্ট শক্তি। সে অস্ত্র ব্যবহার হয়েছে নিরীহ জনগণের বিরুদ্ধে। নতুন করে অস্ত্র নীতিমালা তৈরি হচ্ছে, যাতে কেউ জনগণের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। পুলিশকে তার পুরোনো ইমেজ ফিরিয়ে আনতে এবং চলমান সংকট কাটাতে সবার সহযোগিতা চাই।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy