পরিচয় লুকিয়ে ‘ছদ্মবেশে’ বাজারে উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাজার স্থিতিশীল এবং নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে তদারকির উদ্যোগ নিয়েছে সরকার। এমনকি এই চেষ্টার অংশ হিসেবে স্বয়ং

2024-10-26T20:57:15+00:00
2024-10-26T20:57:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিচয় লুকিয়ে ‘ছদ্মবেশে’ বাজারে উপদেষ্টা আসিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৮:৫৭ পিএম   (ভিজিট : ৩৪০)
X

বাজার স্থিতিশীল এবং নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে তদারকির উদ্যোগ নিয়েছে সরকার। এমনকি এই চেষ্টার অংশ হিসেবে স্বয়ং উপদেষ্টারাও ঘুরছেন বিভিন্ন বাজারে বাজারে। 

এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ অক্টোবর) বাজার পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে বাজার পরিদর্শনের বিষয়টি জানিয়েছেন তিনি।

ছবিতে দেখা গেছে, মুখে মাস্ক, মাথায় টুপি পরে কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই দ্রব্যমূল্য যাচাইয়ে বাজার পরিদর্শন করছেন আসিফ মাহমুদ। 

পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ডিমের হালি ৬০ টাকা থেকে কমে ৪৮ টাকা, লাউ প্রতিপিস ১০০ থেকে ৪০-৫০ টাকা ও কাঁচা মরিচ প্রতি কেজি ৩০০ থেকে ১৪০-১৫০ টাকায় নেমে এসেছে।’ 
সবজির মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘যদিও স্থান ও বাজারভেদে দামে কিছু ভিন্নতা রয়েছে। শীতের সবজি বাজারে আসা শুরু হলে আরও কমে আসবে।’

আসিফ মাহমুদের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে নিয়ে ওই পোস্টের মন্তব্য ঘরে নেটিজেনদের প্রশংসা করতে দেখা যায়।

মিরাজ নামে একজন লিখেছেন, একজন নেতা বাজারে গিয়ে বাজার দেখছেন। এটা প্রশংসনীয় কাজ। আল্লাহ আপনাকে সঠিকভাবে দায়িত্ব পালনের তাওফিক দিক। সীমা হালদার নামে অপর একজন লিখেছেন, এভাবে জনতার কাতারে আসতে হবে ভাই। আপনার সৎ সাহস ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা সত্যি প্রশংসার দাবিদার।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy