সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের

2024-10-27T17:31:30+00:00
2024-10-27T17:31:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৫:৩১ পিএম   (ভিজিট : ১৮৩)
X

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ।

রোববার (২৭ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২২ সালের ১২ অক্টোবর জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে মিরসরাই থানায় মোশাররফ হোসেন ও তার ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলসহ ১২৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরী।

এর আগে ১২ অক্টোবর ইঞ্জিনিয়ার মোশাররফসহ ৯০ জনের নামে আরেকটি মামলা হয়। মিরসরাইয়ে ৮ বছর আগে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগে মামলাটি করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ হারুন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন। দশম জাতীয় সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের আগে তিনি ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত মেয়াদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরও মন্ত্রী ছিলেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy