জামায়াতকে সঙ্গে নিয়ে দেশ সাজাতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিগত দিনের কষ্ট এখন আমাদের কাছে গল্প। আমরা শুকরিয়া আদায় করি

2024-10-28T13:20:38+00:00
2024-10-28T13:57:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াতকে সঙ্গে নিয়ে দেশ সাজাতে চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১:২০ পিএম  আপডেট: ২৮.১০.২০২৪ ১:৫৭ পিএম  (ভিজিট : ২৮৬)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিগত দিনের কষ্ট এখন আমাদের কাছে গল্প। আমরা শুকরিয়া আদায় করি দীর্ঘ দিনের কষ্টের ফসল আমরা ৫ আগস্ট ঘরে তুলেছি। এই ৫ আগস্ট আমাদের একটি চাওয়া পূরণ হয়েছে শেখ হাসিনা বিহীন বাংলাদেশ। এখন আমরা আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ চাই। আওয়ামী লীগ আর ভদ্রলোকের গণতন্ত্র কখনো পাশাপাশি চলতে পারে না। শয়তানের দোসর আওয়ামী লীগ।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৮ অক্টোবরের নিহতদের স্মরণে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আলোচনা এবং দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

তিনি আহ্বান জানিয়ে বলেন, বিচ্ছিন্নভাবে নানা কথা না বলে দেশ গঠনে বিএনপি ও জামায়াতে ইসলামীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে বাংলাদেশ নিয়ে প্রতিবেশী দেশ ভারত খেলতেই থাকবে। এটা আর কখনো হতে দেওয়া যাবে না। ৫ তারিখ আমাদের একটা শিক্ষা হয়েছে যে, বাংলাদেশের স্বার্থে সব শ্রেণীর মানুষ এক হয়ে যায়, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে যায়।

জামায়াত নেতৃবৃন্দকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম পৌঁছে দিয়ে আব্বাস বলেন, রাতে নেত্রীর সঙ্গে কথা হয়েছে। তাকে বলেছি আমি কিন্তু কালকে (আজ) জামায়াতে ইসলামির মিটিংয়ে যাবো। তিনি বলেছেন, যান.. সবাইকে আমার পক্ষ থেকে সালাম দিয়েন। আমি সেই শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি।

ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা বিগত দিনে হয়তো পারিনি। আবার কখনো একসঙ্গে আওয়ামী লীগকে তাড়িয়ে ছিলাম। আমাদের আবারো ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করতে হবে। এই দেশটাকে সুন্দরভাবে পুনর্গঠন করতে পারি কি না।  

তিনি বলেন, এখনো বাংলাদেশে আওয়ামী লীগ নতুন নতুন থিওরি আওড়িয়ে যাচ্ছেন। তা আমাদের মুখ দিয়েই বের করানোর চেষ্টা করছেন। আমরা গিনিপিগ না। নতুন করে যাদের জন্ম হয়েছে তারা আমাদের শ্রমের মর্ম বুঝবে না। তারা বুঝবে না সাঈদী (দেলাওয়ার হোসাইন সাঈদী) সাহেব, নিজামী (মতিউর রহমান নিজামী) সাহেবরা জীবন দিয়ে গেছেন। বিএনপির শত শত কর্মী জীবন দিয়েছেন। এখনো জেলে আছে, মামলা আছে। আমার বিরুদ্ধে এখনো মামলা আছে ১০০ এর ওপরে। তবুও এখন গ্রেফতার হব না, তাই শান্তি আছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy