হজের খরচ কমছে, দুইদিন মধ্যে ঘোষণা: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

হজের খরচ কমছে এবং হজের খরচ কত হবে তা দুদিনের মধ্যে ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের

2024-10-29T13:28:28+00:00
2024-10-29T13:28:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হজের খরচ কমছে, দুইদিন মধ্যে ঘোষণা: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১:২৮ পিএম   (ভিজিট : ২২৪)
X

হজের খরচ কমছে এবং হজের খরচ কত হবে তা দুদিনের মধ্যে ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

সোমবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অল্পদিনের দায়িত্ব পেয়েছি। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমরা হজের প্যাকেজ নিয়ে কাজ করছি। ২০২৫ সালের জুন মাসে যে হজ অনুষ্ঠিত হবে সেখানে যেন বাংলাদেশের মানুষ সুন্দরভাবে হজ করতে পারেন, তাদের যেন খরচ কম হয় সেই চেষ্টা করছি দিন-রাত।

তিনি বলেন, আমি নিজে হজ করেছি কয়েকবার। অনেক কিছু জানা আছে। আমি চেষ্টা করছি, কীভাবে সব করলে খরচ কম হবে। ডলারের দাম বৃদ্ধির কারণে রিয়ালের দাম বেড়েছে। এ জন্য সমস্যা হচ্ছে কিছুটা। আমি নিজে মক্কা-মদিনা সফর করেছি, সে দেশের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারপর দেশে ফিরে বিমানের সঙ্গে বসেছি, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বসেছি। এনবিআরের সঙ্গে বসে আলোচনা করে দুই ক্যাটাগরিতে হজ প্যাকেজ নির্ধারণ করেছি।

হজ প্যাকেজের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, মক্কা থেকে একটি কাছের প্যাকেজ, আরেকটি আড়াই কিলোমিটার দূরে—যাতে হাজিদের কষ্ট না হয়। হাজিদের জন্য ৮০ জন অভিজ্ঞ ডাক্তার, ২০০ নার্স ও এক কোটি টাকার ওষুধ সরবরাহ করা হবে। ইনশাল্লাহ, আমি নিজেও হজে উপস্থিত থাকবো এবং দেখবো হাজিদের কোনো সমস্যা না হয়।

তিনি বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর যে অর্থনীতি পেয়েছি, সেখানে সিন্দুকের তালা নেই। খালি সিন্দুক। দেশে পাঁচ শতাধিক মডেল মসজিদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে কিছু মসজিদের কাজ শেষ হয়েছে। এখনো অধিকাংশ মসজিদের কাজ চলমান।

এসব মসজিদের অর্থায়নের বিষয়ে তিনি বলেন, আপনাদের আমি জানিয়ে দিতো চাই, এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের টাকায় নির্মিতি হচ্ছে। সৌদি আরব যে অর্থ দিতে চেয়েছিল, কোনো কারণে সেটা দেয়নি। এখানে কোনো অনিয়ম করা চলবে না। কিছু কিছু মসজিদের ছাদ থেকে পানি পড়ছে। আমি নিজে কয়েকদিন আগে কুমিল্লার একটি মডেল মসজিদ পরিদর্শন করে দেখেছি, বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ছে।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy