‘ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মৃত্যু হলে তা অবশ্যই গর্বের’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যদি কোটি টাকার চেকওশহীদ পরিবারের হাতেউঠিয়ে দেওয়া হয়, তাহলেও তাদের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন

2024-10-29T13:55:12+00:00
2024-10-30T14:07:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মৃত্যু হলে তা অবশ্যই গর্বের’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১:৫৫ পিএম  আপডেট: ৩০.১০.২০২৪ ২:০৭ পিএম  (ভিজিট : ১৪৭)
X

যদি কোটি টাকার চেকও শহীদ পরিবারের হাতে উঠিয়ে দেওয়া হয়, তাহলেও তাদের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত ‘বৈষম্যবিরোধী আন্দোলনের ৩০০ শহীদ পরিবারকে সহায়তা প্রদান’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

শায়খ আহমাদুল্লাহ বলেন, এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি। যারা সন্তান, বাবা ও স্বামী হারিয়েছেন তারা অবশ্যই কষ্ট পেয়েছেন। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে সান্ত্বনার বিষয় হচ্ছে, পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে। প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন মৃত্যু অবশ্যই গর্বের; যাদের নিয়ে সবাই গর্ববোধ করেন।

তিনি বলেন, আজ নামেমাত্র একটা সংখ্যা আপনাদের হাতে তুলে দিচ্ছি। যদি ভবিষ্যতে আপনাদের দরকার হয়, তবে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে জানাবেন। আন্দোলনে শহীদদের জন্য সরকার চমৎকার ঘোষণা দিয়েছে। আশা করি আপনারাও সেটি পাবেন। তার আগ পর্যন্ত আপনারা যেন চলতে পারেন, তার জন্য এই ব্যবস্থা।

এসময় শায়খ আহমাদুল্লাহ শহীদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। অনুষ্ঠানে জনপ্রতি এক লাখ টাকা করে ৩০০ জনের হাতে চেক তুলে দেওয়া হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy