ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের আজীবন ‘বেতন মওকুফ’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ছাত্রজনতার আন্দোলনে জুলাই-আগস্ট মাসে আহত শিক্ষার্থীদের বেতন বা টিউশন ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আহত শিক্ষার্থীদের শিক্ষা

2024-10-29T15:18:04+00:00
2024-10-29T15:35:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের আজীবন ‘বেতন মওকুফ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৩:১৮ পিএম  আপডেট: ২৯.১০.২০২৪ ৩:৩৫ পিএম  (ভিজিট : ২৫০)
X

ছাত্রজনতার আন্দোলনে জুলাই-আগস্ট মাসে আহত শিক্ষার্থীদের বেতন বা টিউশন ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আহত শিক্ষার্থীদের শিক্ষা জীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই ফি দিতে হবে না।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফি মওকুফের জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে, তাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, সরকার জুলাই-আগস্ট ২০২৪ এ ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন বা টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। 
আহত শিক্ষার্থীর শিক্ষাজীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন বা টিউশন ফি মওকুফের-এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আহত শিক্ষার্থীরা বেতন মওকুফের বিষয়ে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ আবেদন করবেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy