শেখ হাসিনার কন্যা পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের

2024-10-30T19:41:32+00:00
2024-10-30T19:41:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনার কন্যা পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৭:৪১ পিএম   (ভিজিট : ৩২৬)
X

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে। 

অন্তর্বর্তী সরকারের প্রদান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

অপূর্ব জাহাঙ্গীর আরো বলেন, বর্তমানে এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি এখানে আঞ্চলিক পরিচালক আছেন সায়মা ওয়াজেদ পুতুল, তিনি আমাদের জন্য ডিসফাংশনাল। তার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা হয়েছে, এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে যে তার মাধ্যমে যেন যোগাযোগ করতে না হয় এবং বাংলাদেশ সরাসরি যোগাযোগ করতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যেন বাংলাদেশ সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং যেন আঞ্চলিক পরিচালকের মাধ্যমে যোগাযোগ করতে না হয়। সরকারের পক্ষ থেকে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।  

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী ব্যবস্থা নিচ্ছে, সেটাও আমাদের জানাতে বলেছি।’

উল্লেখ্য, সায়মা ওয়াজেদ পুতুল এই মুহূর্তে জাতিসংঘের সংস্থা ডব্লিউএইচওর (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। সেই সুবাদে তার কার্যালয় এখন ভারতের রাজধানী দিল্লিতে। গত বছর নেপালের প্রার্থীকে আট-দুই ভোটের ব্যবধানে হারিয়ে তিনি এই পদে নির্বাচিত হন। চলতি বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে এই পদে দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকে গত সাত-আট মাসে বেশি সময় তিনি দিল্লিতেই কাটিয়েছেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy