ঢাকায় জাতিসংঘ মানবাধিকারের কার্যালয় চায় না হেফাজত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খুলতে দেওয়ার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহবান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।সংগঠনের

2024-10-31T19:18:13+00:00
2024-10-31T19:18:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঢাকায় জাতিসংঘ মানবাধিকারের কার্যালয় চায় না হেফাজত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৭:১৮ পিএম   (ভিজিট : ১৫৩)
X

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খুলতে দেওয়ার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহবান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান সংবাদমাধ্যমে বিবৃতিতে পাঠিয়ে এ আহ্বান জানিয়ছেন।

এর যুক্তি হিসেবে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ‘দায়িত্বজ্ঞানহীন কাগুজে’ সংস্থা হিসেবে বর্ণনা করে সংগঠনটি বলেছে, ঢাকায় তাদের কার্যালয় খুলতে দেওয়ার সিদ্ধান্ত চরম আত্মঘাতী হবে।

বিবৃতিতে হেফাজতের শীর্ষ দুই নেতা এর বিরোধিতা করে বলেন, দেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলজুড়ে অজস্র মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। গুম-খুন ছাড়াও বিশেষত বিডিআর হত্যা, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের গণহত্যার পরও নির্বিঘ্নে স্বৈরাচারী শাসন কায়েম রাখতে পেরেছিল হাসিনা।

এমন ‘দায়িত্বজ্ঞানহীন কাগুজে’ মানবাধিকার সংস্থার অফিস ঢাকায় হোক তা দেশের জনগণ চায় না বলে মন্তব্য করেন হেফাজতের নেতারা।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার পলিসিতে এলজিবিটিকিউ তথা সমকামীদের অধিকারের বিষয়টি অগ্রাধিকারপ্রাপ্ত। কিন্তু বাংলাদেশ মুসলিম-অধ্যুষিত রাষ্ট্র হওয়ায় এদেশে সমকামিতা শুধু ধর্মীয় ও সামাজিকভাবে নিষিদ্ধই নয়, রাষ্ট্রীয় আইনেও দণ্ডনীয় অপরাধ। এছাড়াও উত্তরাধিকার সম্পত্তি বণ্টনে তাদের নারী-পুরুষ সমানাধিকার ও সর্বজনীন যৌনশিক্ষার ইস্যুগুলো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy