‌‌‌জাতীয় পার্টিকে ‘নিশ্চিহ্ন’ করতে হাসনাত আবদুল্লাহর হুংকার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় পার্টিকে জাতীয় বেইমান আখ্যা দিয়ে রাজু ভাস্কর্য থেকে বিজয়নগরের উদ্দেশে মিছিল করার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

2024-10-31T19:49:20+00:00
2024-10-31T19:49:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‌‌‌জাতীয় পার্টিকে ‘নিশ্চিহ্ন’ করতে হাসনাত আবদুল্লাহর হুংকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৭:৪৯ পিএম   (ভিজিট : ২৫০)
X

জাতীয় পার্টিকে জাতীয় বেইমান আখ্যা দিয়ে রাজু ভাস্কর্য থেকে বিজয়নগরের উদ্দেশে মিছিল করার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

এবার জাতীয় পার্টিকে উৎখাতের ঘোষণা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জাতীয় পার্টি কয়েকজনকে পিটিয়েছে এবং অস্ত্রসহ মহড়া দিচ্ছে, এমন অভিযোগ তুলে এ ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন হাসনাত।

ওই পোস্টে তিনি লিখেছেন, রাজু ভাস্কর্য থেকে ৭টা ৩০ মিনিটে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করব।

এর একটু আগেই আরেক পোস্টে জাতীয় পার্টিকে জাতীয় বেইমান বলে অ্যাখ্যা দেন হাসনাত। ওই পোস্টে দলটিকে উৎখাতেরও ঘোষণা দেন তিনি।

সেই পোস্টে হাসনাত বলেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’

অপরদিকে, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির (জাপা) রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঢাবির রাজু ভাস্কর্যে মশাল মিছিল শুরুর আগে বক্তারা এ কথা বলেন।

তারা বলেন, আওয়ামী সরকার সারাদেশে গণহত্যা চালিয়েছে। তাদের সন্ত্রাসী অঙ্গসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু জাতীয় পার্টি আওয়ামী দোসরদের পুনর্বাসিত করার চেষ্টা করছে, যা কখনই মেনে নেওয়া হবে না।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy