জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা।জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু

2024-10-31T20:12:46+00:00
2024-10-31T20:41:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৮:১২ পিএম  আপডেট: ৩১.১০.২০২৪ ৮:৪১ পিএম  (ভিজিট : ২৬২)
X

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য এলাকায় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে জাপাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেওয়ার পর কার্যালয় ঘেরাও করতে কাকরাইলের বিজয়নগর এলাকায় আসেন তারা। এসময় দলটির নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
একপর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়ায় জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজয়নগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে জানান, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’
কিছুক্ষণ পরে আকেটি পোস্টে তিনি রাজু ভাস্কর্য মিছিল নিয়ে বিজয়নগরে যাওয়ার ঘোষণা দেন। ওই পোস্টে তিনি বলেন, ‘জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।’






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy