বিচারের নামে জুলুম চাই না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে চালানো অত্যাচারের রেশ এখনও রয়ে গেছে।মাঝে

2024-11-01T14:10:11+00:00
2024-11-01T14:10:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিচারের নামে জুলুম চাই না: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ২:১০ পিএম   (ভিজিট : ১৯২)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে চালানো অত্যাচারের রেশ এখনও রয়ে গেছে। 

মাঝে মধ্যে নতুন নতুন সমস্যাও দেখা দিচ্ছে। আমাদের ওপর জুলুম করা হয়েছে। কিন্তু বিচারের নামে অন্য কাউকে জুলুম করা হোক আমরা তা চাই না।

শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি উদার আহ্বান জাতীয় স্বার্থটাকে ঊর্ধ্বে তুলে ধরি। দলমত মতাদর্শ ভিন্ন ভিন্ন হলেও জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন হয়ে কাজ করি। এখন সবার ঐক্য খুব জরুরি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ কষ্ট রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতেই হবে। সরকার উদ্যোগ নিলে জনগণ পাশে থেকে সাহায্য করবে।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কারও ওপর কোনো ধরনের জুলুম করবে না। সব রকম প্রতিহিংসা থেকে বিরত থাকবে। তবে যারা হত্যার মতো অপরাধ করেছে, তাদের অবশ্যই বিচার করতে হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy