‘বিনোদনমূলক অনুষ্ঠানে জাতীয় পার্টিকে ভাড়া করতে পারেন’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন,জাতীয় পার্টি গণহত্যা মামলার আসামি।ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে জাতীয় পার্টির সংসদ সদস্যরা সরাসরি ছাত্র-জনতার ওপর

2024-11-02T19:15:02+00:00
2024-11-02T19:15:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘বিনোদনমূলক অনুষ্ঠানে জাতীয় পার্টিকে ভাড়া করতে পারেন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:১৫ পিএম   (ভিজিট : ২৪৩)
X

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, জাতীয় পার্টি গণহত্যা মামলার আসামি। ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে জাতীয় পার্টির সংসদ সদস্যরা সরাসরি ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের হুকুম দিয়েছিল। 

শনিবার (২ নভেম্বর) রাজধানীর মালিবাগ মোড়ে এনডিএম আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমি নিজে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের ফোন করে আমাদের সঙ্গে হাসিনাবিরোধী আন্দোলনে শরিক হতে বলেছিলাম। কিন্তু তারা উল্টো আমাদের সবক দিয়েছিল হাসিনার গোলামী করার জন্য। এদের নেতারা পুলিশ, র‍্যাব, বিজিবিকে উৎসাহিত করেছিল গুলি করে আন্দোলন দমন করার জন্য।

ববি হাজ্জাজ বলেন, গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের চামচামি আর লুটপাট করে যা টাকা কামাই করেছে সেটাই জাতীয় পার্টির শক্তি। এদের নেতা-কর্মীরা এতো সংগঠিত বা শক্তিশালী না যে ছাত্র-জনতার ওপর হামলা করবে। যুবলীগ-ছাত্রলীগের পলাতক কর্মীরাই জাতীয় পার্টির ছত্রছায়ায় এসব কাজ করেছে।

তিনি বলেন, আমরা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে। কিন্তু জাতীয় পার্টি বা আওয়ামী লীগ দেশদ্রোহী। এদের কোনো রাজনৈতিক অধিকার থাকতে পারে না।

ববি হাজ্জাজ আরও বলেন, জাতীয় পার্টি এখন জাতীয় যাত্রা পার্টি। কারও বিনোদনমূলক অনুষ্ঠানের প্রয়োজন হলে এদের ভাড়া করতে পারেন। বাংলাদেশের এক ইঞ্চি জমিনেও জাতীয় পার্টি বা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের কোনো স্থান হবে না।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy