‘গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা করা হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক সারজিস আলম বলেছেন, পুনর্বাসন, দীর্ঘমেয়াদি সম্মানীভাতাসহ সব পরিকল্পনা রয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের।

2024-11-03T15:29:26+00:00
2024-11-03T15:29:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা করা হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ৩:২৯ পিএম   (ভিজিট : ১২১)
X

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক সারজিস আলম বলেছেন, পুনর্বাসন, দীর্ঘমেয়াদি সম্মানীভাতাসহ সব পরিকল্পনা রয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। এই ফাউন্ডেশনের কার্যক্রম মাত্র শুরু হয়েছে। যার কার্যক্রম আমরা জীবন দিয়ে হলেও ধরে রাখবো। 

তিনি বলেন, আমরা সবার কাছে যাবো, সবার কথা শুনবো। গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা করা হবে।

শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, যারা শহীদ হয়েছেন তারা শ্রেষ্ঠ সন্তান। শহীদ পরিবারকে সহায়তা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করছে শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নভেম্বর মাসের মধ্যে শহীদদের লিস্ট চূড়ান্ত করার চেষ্টা করবে ফাউন্ডেশন। যেভাবে আমাদের শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা ছিল, আমরা সেভাবে দাঁড়াতে পরিনি। তবে আমাদের চেষ্টার কমতি ছিল না। আমরা সবার কাছে যাবো, সবার কথা শুনবো। এটা শুরু। আমরা আমাদের জীবনের বিনিময়ে এই ফাউন্ডেশনকে বাঁচিয়ে রাখবো।

সারজিস আরও বলেন, যারা ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছেন, তাদের লিস্টকে প্রশ্নবিদ্ধ করা হয়। তবে আমরা এই বেলায় তা চাই না। যথাযথ ভেরিফিকেশন করেই শহীদদের তালিকা হচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে নিহত ২০০ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিতেই এই আয়োজন করা হয়। প্রথম ধাপের এ আয়োজন শুরু হয় সকাল ৯টায়। তথ্য হালনাগাদ শেষে সাড়ে ১২টায় শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy